1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান
March 9, 2026, 2:46 pm
Title :
কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা

সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান

  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬
  • 53 Time View

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ সদর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থানার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে ওসি মো. রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতেই তিনি সদর থানায় যোগদান করেছেন। তিনি বলেন, “সিরাজগঞ্জ সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” এ কাজে তিনি সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সূত্রে জানা যায়, মো. রাকিবুল হাসান দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখায় উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি পরিদর্শক পদে পদোন্নতি লাভ করে জেলার একটি পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সুনাম অর্জন করেন। অভিজ্ঞ ও দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তার যোগদানের ফলে সিরাজগঞ্জ সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল। নতুন ওসির নেতৃত্বে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST