1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
March 4, 2026, 2:55 pm
Title :
নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাপ্পি হোসেন ছোটনের প্রচার কার্যক্রম জোরদার উল্লাপাড়ায় ‘মাই শপ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ নওগাঁ সীমান্তে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার নওগাঁয় অনলাইন জুয়ার রাঘব এজেন্ট আটক নওগাঁয় ফেন্সিডিলের চালান জব্দ মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল

সীতাকুণ্ডে গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
  • 64 Time View

 এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।১৪জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের জন্য উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম সভাপতির বক্তব্য,গণভোট বিষয়ে ব্যাপক প্রচারনা ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন বলেন একটি অবাধ,সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তাঁদের মাধ্যমে সাধারণ মানুষের ভোটার অধিকার,নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব।গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা মতবিনিময়কালে নিজ নিজ এলাকায় ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা লুৎফুনন্নেছা বেগম এর সন্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃআলমগীর বাদশা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃতাজাম্মল হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কল্লোল বড়ুয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম।অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বিহঙ্গ সমাজ উন্নয়ন সংস্থা,কাকলী ক্লাব,সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি,সীযুপ্রফা,চক্রবাক ক্লাব,নবীন তারা সংঘ,ইকরা, আলো মানবিক উন্নয়ন সংগঠন ও সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সহ প্রায় ত্রিশটা সংগঠনের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST