
সীতাকুন্ড প্রতিনিধি।।১৩ মার্চ শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকায় ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে ভূঁইয়া পাড়া জামে মসজিদে কুরআন তেলোয়াত,হামদ- নাত প্রতিযোগীতা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার কোমলমতি ছেলে মেয়েদের মসজিদ মূখী ও দ্বীনি শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্য প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়। কর আইনজীবী মোঃরেজাউল করিম শিমুল এর সঞ্চালনায় মসজিদের ইমাম মাওলানা মু. জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়াজী পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মু শফিকুর রহমান,ইসলামী ব্যাংক কর্মকর্তা মু.শামীম উদ্দিন ও মাওলানা হাবিব উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহমেদ হোসেন নিজামী,নগেন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহেদুল ইসলাম,হাফেজ মু.মামুনুর রশিদ,ভূঁইয়া পাড়া যুব সমাজের জিল্লুর রহমান ভূঁইয়া জিতু,ইরফান,সাজ্জাদ,আবু তাহের ও ফারদিন প্রমূখ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড দোয়াজী পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ভূঁইয়া পাড়া জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মু.শফিকুর রহমান। উক্ত ইফতার মাহফিলে মসজিদের মুসল্লী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।উল্লেখ্য ভূঁইয়া পাড়া যুব সমাজের এক জাঁক তরুণ বিভিন্ন সময়ে ধর্মীয়,সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসছে যা সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠছে।
Leave a Reply