1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া
May 18, 2026, 6:44 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
  • 107 Time View

মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামে সন্তানদের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না প্রায় শতবর্ষী বৃদ্ধা দেলজান বেওয়া। ভরণপোষণ, দেখাশোনা ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রবিবার সকালে গণমাধ্যমকর্মীদের কাছে দেলজান বেওয়া জানান, প্রায় ৩৫ বছর আগে তার স্বামী ময়নাল খদগীর মারা যান। মৃত্যুকালে তিনি ৫ বিঘা ফসলি জমি ও একটি বসতভিটা রেখে যান। বর্তমানে তার ৫ ছেলে ও ৪ মেয়ে সমাজে প্রতিষ্ঠিত হলেও কেউ তার ভরণপোষণ বা চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন না। তিনি আরও অভিযোগ করেন, গত বছর বিষয়টি নিয়ে থানা ও সেনাবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করলে তারা সন্তানদের ডেকে বসবাসের জন্য ৪ শতক জমি নির্ধারণ করে দেন। সেখানে ঘর তুলতে পারলেও ল্যাট্রিন ও টিউবওয়েল বসাতে দেওয়া হচ্ছে না। ছেলে, পুত্রবধূ ও নাতিরা তাকে ভিটা থেকে উচ্ছেদ করার জন্য নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করছে। দেলজান বেওয়ার মেয়ে সীমা জানান, তার ভাইয়েরা মাকে ভরণপোষণ না দিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে বিভিন্নভাবে চাপ দিচ্ছে। এতে ব্যর্থ হয়ে তারা মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে। তিনি বিশেষ করে ভাতিজা এলিট ও তার মা শরিফুন খাতুনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাতি এলিট। তিনি বলেন, “দাদি প্রায়ই বিভিন্ন জায়গায় অভিযোগ করেন। পরিবারের সবাই তার কাছে খারাপ—এমনটাই তার স্বভাব।” ছেলে ছানোয়ার হোসেন দাবি করেন, তার মা নিজ সম্পত্তি অন্যত্র বিক্রি করতে চাইছেন, যা নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গ্রাম্য প্রধান আব্দুল হান্নান বলেন, “ঘটনাটি নিয়ে একাধিকবার শালিস হয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা কোনো সিদ্ধান্তই মানছেন না।” এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বৃদ্ধা দেলজান বেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST