1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কু‌ড়িগ্রামে ফুলবাড়ীতে ডাকা‌তি কালে চি‌নে ফেলায় যুবক‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা
March 21, 2026, 3:53 pm
Title :
জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা নওগাঁয় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় মামলা ও সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারীকে হুমকি, এলাকায় গিয়ে মিথ্যাচারের অভিযোগ সংরক্ষিত নারী আসনে রুমাকে চান পাবনাবাসী

কু‌ড়িগ্রামে ফুলবাড়ীতে ডাকা‌তি কালে চি‌নে ফেলায় যুবক‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা

  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
  • 293 Time View

 মাহবুব হোসেন (লিটু), ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে জানালার গ্রীল কেটে বাড়ীতে ঢুকে সকলের হাত-বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ী ওয়ালার ছেলেকে মারধোর ও শ্বাসরোধে করে হত্যা পর,,টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে সসস্ত্র ডাকাত দল। সোমবার ( ৪ নভেম্বর) গভীর রাতে  ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়ীতে ডাকাতির  ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামিদুল উদ্দিন( আলেফ)বয়সঃ(২৭)। খবর পেয়ে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার  মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  পুলিশ ও বাড়ীর মালিক শফি উদ্দিন জানায়, রাত দুইটার দিকে সাত-আটজন মুখোশ পড়া সসস্ত্র ডাকাত রান্না ঘরের জানালার গ্রীল কেটে বাড়ীতে প্রবেশ করে। বাড়ীতে ঢুকেই তারা শফি উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগম সহ সকলের হাত পা মুখ বেঁধে মারধোর করতে করতে টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে দেখিয়ে দিতে বলে। এক পর্যায়ে তারা ড্রয়ারে থাকা রাখা ১০/১২ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার এবং মহিলাদের শরীরে থাকা স্বর্নালংকার ছিনিয়ে নেয়। বাড়ী ওয়ালার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারধোর করে মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, এবং টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।  শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, তারা টাকা ও স্বর্ণালংকার নেয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে মারধোর করে নাক মুখ গলা চেপে ধরে হত্যা করে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।  ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। ডাকাতির ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST