1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা
August 11, 2026, 7:31 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 227 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। বলুহর হাই স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ একসাথে ইফতার করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলুহর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক ভালোবাসা, ঐক্য ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন বলুহর ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলম, সেক্রেটারি সবুজ, ওয়ার্ড সভাপতি আব্দুস সেলিম, হাফেজ তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা এমন আয়োজনকে সমাজে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST