1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
August 7, 2026, 2:33 am
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • 35 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা পুলিশের সদ্য স্থাপিত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কানেক্টেড সিসি ক্যামেরা ব্যবস্থার কার্যকর ব্যবহারে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরে বিশেষ অভিযানে স্বর্ণ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের তাজের মোড়ে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালের গতিরোধ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার কাছ থেকে স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার সদর থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যানবাহনে তল্লাশি জোরদার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর জেলা ডিবির ইনচার্জ জনাব হাসিবের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত শুরু হয়। তদন্তে জেলা পুলিশের এআই কানেক্টেড সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাটা বিশ্লেষণ, বিভিন্ন জেলার তথ্য এবং টোল প্লাজার তথ্য যাচাই করে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে যশোর জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত টানা অভিযানে যশোর কোতোয়ালি এলাকার গাড়িচালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামাল হোসেন জানান, চার সদস্যের একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। তারা ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে নওগাঁ পর্যন্ত আসে। সুভাষ পাল ঢাকা কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনে নওগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই চক্রটি কালো মাইক্রোবাসে বাসটিকে অনুসরণ করতে থাকে। বগুড়া হয়ে নওগাঁ পৌঁছানোর পর ভুক্তভোগী ঢাকা বাসস্ট্যান্ডে বাস থেকে নামলে তাজের মোড়ে তার হাতে থাকা ব্যাগ থেকে আনুমানিক ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পুলিশের ব্যাপক তল্লাশি শুরু হলে ছিনতাইকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত জামাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অপর আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST