1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন
March 21, 2026, 3:48 pm
Title :
জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা নওগাঁয় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় মামলা ও সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারীকে হুমকি, এলাকায় গিয়ে মিথ্যাচারের অভিযোগ সংরক্ষিত নারী আসনে রুমাকে চান পাবনাবাসী

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 157 Time View

মোঃ মুনাইম হোসেন, (জীবননগর) প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার (১৯ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত স্মারক— ৩৪.০৩.০০০০.০০৪.০৫.০২৪.২৪—১৬৩ পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮—এর ধারা ২ (১৫) এবং ধারা ৮ অনুসারে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এই এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। যা কার্যকর হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের ভিত্তিতে। নতুন এ্যাডহক কমিটিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে আহ্বায়ক পদাধিকার বলে, সদস্য হিসেবে ক্রীড়া অনুরাগী প্রফেসর এস এম ইস্রাফিল, সাবেক খেলোয়াড় মোল্লা মো. ফারুক এলাহী, সাবেক খেলোয়াড় ও কোচ মাহমুদুল হক লিটন, ছাত্র প্রতিনিধি কামরুল হাসান কাজল, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী ও চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে সদস্যসচিব (পদাধিকার বলে) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নতুন এই কমিটিতে সাবেক খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী, ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়া ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST