1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঠাকুরগাঁওয়ে জামিন নিতে এসে বিজিবি সদস্য কারাগারে
May 31, 2026, 10:03 am
Title :
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি

ঠাকুরগাঁওয়ে জামিন নিতে এসে বিজিবি সদস্য কারাগারে

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
  • 303 Time View
মোঃ সোহেল রানা ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি জমা নিয়ে বিরোধের জের ধরে চাকুরি স্থলে ছুটি না নিয়ে গোপনে বাড়িতে এসে চাচাত ভাইকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে জখম ও হত্যার চেষ্টা মামলায় আদালতে জামিন নিতে এসে রংপুর রিজিওনাল অফিসে কর্মরত বিজিবি সদস্য আব্দুল মোতালেব(৩৫) কে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।আটককৃত আব্দুল মোতালেব রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর (ধনিপাড়া) গ্রামের আব্দুল জব্বারের ছেলে। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ সরকার আসামীর জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব বিজিবির রংপুর রিজিওনাল অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।তিনি চলতি বছরের গত ১৪ জুলাই সকালে অফিসে ছুটি না নিয়ে গ্রামের বাড়ি ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে আসেন এবং তার বাবা মার সঙ্গে পরামর্শ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।এরপর তিনি প্রতিবেশি সাদেকুল ইসলাম নামে এক যুবকের সহায়তায় চাচাত ভাই রবিউল ইসলামকে বাড়ির সামনে ডেকে নেয়।রবিউল ইসলাম সরল মনে সেখানে পৌছামাত্র বিজিবি সদস্য মোতালেব বাঁশের ফাঁটা দিয়ে তাকে এলোপাথারী মারপিট শুরু করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে।সে প্রাণ বাঁচতে চিৎকার শুরু করলে মোতালেব ধারালো ছোড়া দিয়ে তার মাথা বরাবর চোট মারে।সে তার বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে উক্ত আঘাত তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়।এমনকি তার পিতা আব্দুল জব্বারও রবিউলকে মারধোর করে। প্রত্যক্ষদর্শীরা রবিউলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় ভিকটিম রবিউল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা আনয়ন করে।আদালত বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতে রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেয়।পুলিশ যথারীতি মামলা রুজুু করে তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করে। এদিকে বিজিবি আব্দুল মোতালেব গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত দীর্ঘ শুনানী শেষে তার জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST