1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে গণ ইফতার
May 31, 2026, 2:12 am
Title :
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে গণ ইফতার

  • Update Time : শুক্রবার, মার্চ ৭, ২০২৫
  • 354 Time View

ইয়াছিন- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন দূর্ঘটনায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  তৌহিদ-হেলাল-আজাদী স্মরণে গণ-ইফতারের আয়োজন করা হয়েছে। গণ-ইফতার কর্মসূচিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার(৭ মার্চ) আয়োজনকে সুশৃঙ্খল করতে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছেলে এবং কদমতলা সংলগ্ন স্থানে নারী শিক্ষার্থীদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকাল ৪ টা থেকেই ইফতার বিতরণ শুরু হয়। ইফতার আইটেমের মধ্যে ছিলো গরুর তেহারি,জুস,পানি,খেজুর,আঙ্গুর,বেগুনি,আলুর চপ, গাজর এবং শসা। এর আগে গণ-ইফতারে অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে কয়েক দিনব্যাপী  রেজিষ্ট্রেশন বুথ বসানো হয়। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা ১০০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন বুথ থেকে টোকেন সংগ্রহ করেন।এদিকে ছাত্রশিবিরের গণ-ইফতার ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাহরিয়ার  বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে ছাত্রশিবির দারুণ একটি উদ্যোগ নিয়েছে।আমরা এই মূহুর্তে সবাই পরিবার থেকে দূরে আছি।এখানে বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব,সিনিয়র-জুনিয়ররাই আমাদের পরিবার। ছাত্রশিবিরের এই উদ্যোগের  কারণে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের এতগুলো মানুষ একসাথে ইফতার করতে পারছি।এটি আমাদের জন্য অনেক বেশি আত্মতৃপ্তির।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য সাদ কবির বলেন, ‘সকলে মিলে একসাথে ইফতার করা যেমন আমাদের মধ্যে ভাতৃত্ব বৃদ্ধি করে তেমনি এটি  ইসলামের পুরনো ঐতিহ্য। ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এজন্য ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজানের শিক্ষা সকলের  মাঝে ছড়িয়ে দিতেই এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST