1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই - শরিফুল হক
May 31, 2026, 9:02 am
Title :
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি

প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই – শরিফুল হক

  • Update Time : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
  • 137 Time View

সাজু জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলায় পূর্বজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মৌলভীবাজার-১ জুড়ী-বড়লেখা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু। (১২ অক্টোবর) রবিবার বিকাল ৫ টায় পূর্বজুড়ী ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় জামকান্দি এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে। আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই। আমার রাজনৈতিক অবিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার জন্য আপনাদের ঘরে এসেছি। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের পাশে সব সময় থাকতে চাই এবং জুড়ী-বড়লেখা-বাসীর উন্নয়নে কাজ করতে চাই। এসময় গণসংযোগ ও উঠান বৈঠকে সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাজী হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জুড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, জুড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম, পশ্চিম জুড়ী ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, পূর্বজুড়ী ইউপি যুবদলের সিনিয়র যগ্ম-আহবায়ক সফিক উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুহেল আহমদ, শ্রমিকদলের সাবেক সভাপতি হিরা মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক মোতাহার হোসেন কামরুল, পশ্চিমজুড়ী ছাত্রদলের সহ সভাপতি রুমন আহমদসহ স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ, তরুণ সমাজ, ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST