1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
March 26, 2026, 4:05 pm
Title :
জনগণের সেবায় এগিয়ে এলেন সোহেল রানা বিপ্লব, মেম্বার পদে প্রার্থী ঘোষণা অ্যাটর্নি জেনারেল হলেন মহেশপুরের সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফুলবাড়ীতে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
  • 340 Time View

মাহবুব হোসেন লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফুলবাড়ী থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখা ও সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, ব্যাংকার্স ফোরাম, পুষ্পস্তবক অর্পন উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী ফুলবাড়ী ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, শিগৃবিমক্ষক সমিতি, ইসলামিক ফাউন্ডেশন, টিএমএসএস এবং বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর ১৫ আগস্টের শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম, কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন কান্তি সাহা, ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST