1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
September 22, 2026, 7:45 pm
Title :
নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি

মহেশপুরে দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • Update Time : রবিবার, আগস্ট ২০, ২০২৩
  • 336 Time View

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুরকে দুর্নীতির দায়ে সাময়িকবরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ইউপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম প্রমাণিত হয় এবং সর্বশেষ বাঁশবাড়িয়া ইউনিয়নের সদস্যরা অনাস্থা প্রস্থাব নিয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই অনাস্থা ভোট হয় । অনাস্থা ভোটে ওই চেয়ারম্যানের বিপক্ষে ৯ ভোট পড়ে। উপজেলা নির্বাহী অফিস থেকে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ পাঠালে তাকে গত ৮ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়, যার নং- 86.008800.014.27.002.21.801। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যক্রম হবে। এ বিষয়ে ঝিনাইদহের স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মন্ত্রণালয়ের চিঠি আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ময়েজউদ্দিন হামিদ বলেন, বিষয়টি ইউএনও সাহেবের মাধ্যমে জেনেছি কিন্তু আমি এখনও চিঠি পাইনি। গতকাল শনিবার একাধিকবার ফোন করেও উপজেলা নির্বাহী অফিসারকে পাওয়া যায়নি। উল্লেখ্য, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর ওই ইউনিয়নকে দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন। স্থানীয় বাঁশবাড়িয়া ইউপি সদস্য শাহাজান আলী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST