1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে ঘর নির্মাণের আর্থিক সহায়তা পেল বিধবা ফাতেমা বেগম।
May 20, 2026, 7:42 pm
Title :
পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন কোটচাঁদপুরে মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” : ফ্রিজ কিনে গরু জিতলেন ক্রেতা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে ঘর নির্মাণের আর্থিক সহায়তা পেল বিধবা ফাতেমা বেগম।

  • Update Time : রবিবার, অক্টোবর ২২, ২০২৩
  • 387 Time View

হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে জেলার মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৮৮তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে। ২২ অক্টোবর রবিবার বেলা ১১ ঘটিকার সময় মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেলাপুর গ্রামের বিধবা ফাতেমা বেগমের বসবাসের জরাজীর্ণ ঘর মেরামত করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেছে অনলাইন ভিত্তিক মানবিক গ্ৰুপ (স্বচ্ছতা গ্ৰুপ)। উল্লেখ্য ফাতেমা বেগম মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য তুলে দুমুঠো ভাতের ব্যবস্থা হলেও বসত ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। স্বচ্ছতা গ্ৰুপের সদস্য শমসের হাসান এর নজরে আসলে মেসেঞ্জার গ্ৰুপে মানবিক সাহায্যের আবেদন করেন। স্বচ্ছতা গ্ৰুপের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে স্বেচ্ছায় অনুদান সংগ্রহ করে ফান্ড তৈরি করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মাহবুবুর রহমান সোহাগ, কাসিম নগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক, বিশিষ্ট সমাজ সেবক আঃ আলীম মীর বাদল, দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, সমাজ সেবক বকুল মোল্লা, ইয়াছিন মিয়া, সাংবাদিক হামিদুর রহমান, শাহআলম প্রমূখ। উল্লেখ্য স্বচ্ছতা গ্ৰুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্ৰুপের মাধ্যমে নিজেদের জমানো টাকা থেকে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ ছিল ৮৮ তম অনুদান প্রদান। উপস্থিত বক্তারা স্বচ্ছতা গ্ৰুপের মানবিক কাজের প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST