1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আ.লীগ নেতা দুলালের মত বিনিময়
May 20, 2026, 7:24 pm
Title :
পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন কোটচাঁদপুরে মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” : ফ্রিজ কিনে গরু জিতলেন ক্রেতা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আ.লীগ নেতা দুলালের মত বিনিময়

  • Update Time : শনিবার, আগস্ট ৫, ২০২৩
  • 318 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১(শৈলকূপা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বলেছেন, আগামীর শৈলকূপা হবে সকল ধর্মের মানুষের মিলনস্থল। এখানে কোনো বৈষম্য থাকবে না। সকল মানুষের জন্য থাকবে নাগরিক অধিকার। শুক্রবার (৪ আগষ্ট ) সন্ধ্যায় শৈলকূপা উপজেলার পাঁচপাখিয়া নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় উপরোক্ত কথাগুলো বলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলাল। তিনি আরও বলেন, আমি এই উপজেলার একজন বাসিন্দা হিসেবে সকল মানুষের সাথে রয়েছে আমার নিবিড় সম্পর্ক। দীর্ঘদিন ধরে আপনাদের উপর চলা দমন-পীড়ন নিরসনে আমি বিগত সময়ে আপানাদের পাশে ছিলাম। আগামীতেও বৃহৎ পরিসরে থাকতে চাই, এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে উপজেলার আর কোন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর কেউ নির্যাতন করতে পারবে না। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্য শংকর দেবনাথ,অরুন কুমার কুণ্ডু,কার্তিক কুণ্ডু,অসিত সাহা,দিনেশ কুণ্ডু,মঙ্গল কুণ্ডু,প্রহ্লাদ জোয়ার্দার,সঞ্জিত কুমার কুণ্ডু,মন্টু বিশ্বাস,নারায়ন চন্দ্র কুণ্ডুসহ প্রমুখ। এ সময় তাঁরা তাঁদের নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নানা রকম দমন-পীড়ন ও নির্যাতনের কথা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলালের কাছে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST