
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধরইল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
বাঙ্গালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী।
এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
Leave a Reply