1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার
August 8, 2026, 9:32 am
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
  • 463 Time View

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর মাদবখালী বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাধবখালী বিওপি এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে সীমান্ত মেইন পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ রফজেলের ভুট্টা ক্ষেতের মধ্যে সন্দেহজনকভাবে মজুত করা গাঁজা শনাক্ত করা হয়।

পরে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আগামীর দর্পকে জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST