
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
শিক্ষার্থীর মান বৃদ্ধিতে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতায় পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টিতে সহায়তা লক্ষে লক্ষীপুরের রামগঞ্জ, কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর চাটখিলে তিনটি জেলার ১ হাজার ৬শত৪৭ শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লার মানোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় ও চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, লালমাই, নোয়াখালীর সোনাইমুড়ী, সেনবাগ, বেগমগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিকের ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি হতে ৯ম শ্রেণির মোট ১৬৪৭জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন আর এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
এদিকে অভিভাবকেরা এই ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষাকে শিশুদের মেধা বিকাশ এবং ভবিষ্যতের বড় পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে এধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন অভিভাবকরা।
শিক্ষার্থীদের মেধাবিকাশে এবং অনুপ্রেরণা যোগাতে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরাও
পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন মেরিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহিব উল্যাহ, সহ-সভাপতি: মাইন উদ্দিন বাবুল ও এডভোকেট শাহজালাল, সেক্রেটারি ও কেন্দ্র সচিব: শাহাদাৎ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার শাহ আলম। সহযোগী হিসেবে ছিলেন মাইন উদ্দিন রাকিব, আনোয়ারুল আজিম, জুম্মান আল নাহিয়ান, আব্দুল্লাহ আল নোমান, ফিরোজ আলম, শাহজালাল, তৌহিদুর রহমান ফরহাদসহ অনেকে।
পরীক্ষা পরিদর্শন শেষে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহিব উল্যাহ বলেন,
এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মেধাবীদের প্রতিষ্ঠিত করা এবং তাদের মেধার লালন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় এগিয়ে গিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
এই ধরনের বেসরকারি ভাবে মেধা বৃত্তি পরীক্ষার উদ্যোগগুলো প্রশংসনীয় এবং পরীক্ষায় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবল বহুগুণ বাড়িয়ে দেয় এমনটাই আশাবাদ শিক্ষাসংশিষ্টদের।
Leave a Reply