
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। থানা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে যুবলীগ নেতা শাওন হাসানের বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শাওন হাসান (৩০), তিনি ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাঁর পিতা মোঃ আনিছুর রহমান। শ্রী যুগল ঋষি (২২), পিতা শ্রী গণেশ ঋষি, সাং-শ্রীরামপুর, মান্দা। শ্রী অনিল ঋষি (৫৮), পিতা মৃত মরু ঋষি এবং মোঃ আসিফ আহমেদ (২৬), তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বাড়ি নওগাঁ সদর এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply