1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি
October 25, 2026, 1:17 pm
Title :
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ

সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি

  • Update Time : Sunday, October 25, 2026
  • 5 Time View

চট্টগ্রাম প্রতিনিধি :

সীতাকুণ্ডের মুসকান ড্রিংকিং ওয়াটার’ কারখানার অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবাণীর সীতাকুণ্ড প্রতিনিধি জয়নাল আবেদীনকে গ্রেফতার ও কারাবন্দী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা জানান, প্রতিবেদন প্রকাশের জেরে গত ২১ অক্টোবর সন্ধ্যায় মুসকান কারখানার এক কর্মকর্তা সাংবাদিক জয়নালকে ডেকে নিয়ে আটকে রাখেন।

পরে সীতাকুণ্ড থানা-পুলিশকে খবর দিলে কোনো অভিযোগ ছাড়াই এসআই নুরুচ্ছাফা তাকে ১৮ ঘণ্টার বেশি সময় থানায় আটকে রেখে মিথ্যা মামলায় কারাগারে পাঠান।

​সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক জয়নাল আবেদীনের নিঃশর্ত মুক্তি এবং সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোস্তফা ও এসআই নুর উল্লাহর দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

নির্দিষ্ট সময়ে দাবি মানা না হলে সীতাকুণ্ড থানা ঘেরাও করারও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

​বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন।

আরও বক্তব্য রাখেন সংস্থার বিভাগীয় সভাপতি কে এম রুবেল, সীতাকুণ্ড উপজেলা সাধারণ সম্পাদক আর কে হেলালসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।

​বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের ওপর এ ধরনের হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST