1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন।
October 22, 2026, 11:01 am
Title :
সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা

সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন।

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
  • 18 Time View

রিজওয়ান নওগাঁ :

নওগাঁ জেলার পত্নীতলায় নজিপুর পৌরসভার আত্রাই নদীর তীরে জরাজীর্ণ পৌরপার্কের সবুজ ঘাসের চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সংগঠনকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক মাসিক সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোকসেদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিজওয়ান হোসেন-এর পরিচালনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ। এখানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যুগোপযোগী বক্তব্য রাখেন সাংবাদিক মিলন শাহ্। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে হিন্দু- মুসলিমের অমিয় ভ্রাতৃত্ব বন্ধনে ভরা দূর্গা পূজো চলাকালীন সময়ে আয়োজিত এই আলোচনা সভায় সুজল- সুফলা- শষ্য- শ্যামলা এই বাংলার পরনো অনেক স্মৃতির মুহুর্তাবলী তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি এবং নওগাঁ জেলা শাখার
সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুল ইসলাম সোহান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ মিলন শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন এবং মান্দার সক্রিয় সদস্য মোঃ মেহেদী হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের অন্যায়-অসংগতির চিত্র তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথি মোঃ সোহানুল ইসলাম সোহান তাঁর বক্তব্যে প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মান্দা ও পত্নীতলা উপজেলার সাংবাদিকদের যৌথ মেলবন্ধন ও পেশাদারিত্ব বৃদ্ধির প্রতিও আশ্বাস প্রদান করেন।

সভাপতি মোঃ মোকসেদুল ইসলাম সভার সমাপনী বক্তব্যে সংগঠনের সব সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান এবং উপস্থিতি ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এখানে বিশেষ ভাবে প্রণিধানযোগ্য যে, এই পৌরপার্কটি বিগত পলায়িত হাসিনা সরকারের আমলে খুব প্রানবন্ত ও বিনোদনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সময়ের বিবর্তনের জন্য এখন এটি একটি ভূতূড়ে স্থানে পরিনত হয়েছে। জিরাফ,জেব্রা,ঘোড়া,ডাইনোসর, বাঘের মূর্তি গুলো ভেঙে দেয়া হয়েছে। পৌর পার্কের প্রবেশ মুখে মুখথুবড়ে পড়ে থাকতে দেখা গেছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুলের মূর্তি কে। এই পরিত্যাক্ত ধূলোয় লুণ্ঠিত দৃশ্যাবলীর কথা গুলো খুব আক্ষেপের সুরে তুলে ধরেন সাংবাদিক আলহাজ্ব মোঃ রিজওয়ান হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST