
। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নেশা কারবারি কে আটক করা হয়। পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ১৭/১০/২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের অন্তর্গত উজিরপুরগামী পাকা রাস্তার উপর হতে ১। মোঃ মামুন হোসেন (৩০), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- মুগরইল, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ কে আটক করে এবং তার হেফাজতে থাকা ১৫০ (একশত পঞ্চাশ) পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply