1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে
October 17, 2026, 8:40 am
Title :
নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির: ব্যারিস্টার খোকন এমপি যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় ‘আবাইপুর দিবস’ পালিত এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার নওগাঁয় মা হয়ে গেলো শ্বাশুড়ি ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে

  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • 26 Time View

 এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এস এ গ্রুপ অব কোম্পানির বিরুদ্ধে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পানি(মুসকান ওয়াটার) গুদামজাত ও সংরক্ষণ করার অভিযোগ উঠেছে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন,২০১৩’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ অনুযায়ী যে কোনো পানীয় বা খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা বাধ্যতামূলক।তবে বিদ্যমান আইন-কানুনকে তোয়াক্কা না করে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বালু রাস্তা সংলগ্ন এলাকায় গড়ে তোলা গোডাউনে নিয়মবহির্ভূতভাবে পণ্য সংরক্ষণ করছে এ প্রতিষ্ঠানটি।স্বাস্থ্যবিধি না মেনে এভাবে পানি সংরক্ষণের ফলে সাধারণ ভোক্তারা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞদের মতে, স্যাঁতসেঁতে ও নোংরা জায়গায় বোতলজাত পানীয় রাখলে বোতলের উপরিভাগে ধূলিকণা ও ক্ষতিকর জীবাণু জমা হয়, যা পরবর্তীতে মানবদেহে প্রবেশের মাধ্যমে বিভিন্ন রোগব্যাধি ছড়াতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অস্বাস্থ্যকর পরিবেশে পানির বোতল সংরক্ষণের বিষয়টি অস্বীকার করেছেন এস এ গ্রুপ অব কোম্পানির বেভারেজ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ওসমান গণি। তিনি বলেন, “আমাদের গোডাউনে এ ধরনের কোনো নোংরা পরিবেশ নেই। চাইলে আপনি সরেজমিনে এসে তা পরিদর্শন করে দেখতে পারেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST