1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
October 14, 2026, 4:50 am
Title :
নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক নওগাঁর পত্নী তলায় চোরাই ছাগল উদ্ধার এবং তিন ছিঁচকে চোর আটক নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ​ সীতাকুণ্ড ৭টন ইলিশ জব্দ ও ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমান সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয় গভীর শোক প্রকাশ নওগাঁর পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • 25 Time View

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ। বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বগুড়া জোনের উদ্যোগে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং জেলা প্রশাসক জেলার নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর এবং আত্রাই — এই চারটি উপজেলায় আরও ১৫০০টি গাছের চারা রোপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করেন। এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএস বগুড়া জোনের জোনাল ম্যানেজার মো. ইমরান আহাম্মেদ, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ রবীন্দ্র নাথ পাল সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ । উল্লেখ্য যে,সোসাইটি ফর সোসাল সার্ভিস সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ১৬ লক্ষ গাছের চারা বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁয় এই কর্মসূচি পালিত হলো। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এসএসএস’র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নিতে হবে। এই কর্মসূচি পরিবেশ সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST