1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
October 13, 2026, 4:43 am
Title :
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয় গভীর শোক প্রকাশ নওগাঁর পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • 33 Time View

মাহবুব লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:‘শিশুকন্যা বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষক শাপলা বেগম ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রতিনিধি এস আই রিতু আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিবুর রহমান ফুলবাড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে কন্যা শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দিলারা আক্তার বলেন, ‘কন্যা শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। তাদেরকে সঠিক শিক্ষা ও সুযোগ দিলে তারা বিশ্বজয় করতে পারে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, এটি বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টাস প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সরকার লিটু সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST