
রিজওয়ান, নওগাঁ।
নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস.এম গোলাম কায়ছার,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নিয়ামুল হক,কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মো:মোকসেদুল হক,পৌর বিএনপির সভাপতি মো:মামুন হোসেন,পূজা উদযাপন কমিটির সভাপতি সবুজ সাহা প্রমুখ।
উপজেলায় একযোগে ৮৪ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি,স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।এছাড়া পূজার সময় বিদ্যুৎ,স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে।
Leave a Reply