1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ
October 9, 2026, 4:58 am
Title :
অন্তর খুনের মামলা নিয়ে ময়মনসিংহে তীব্র সমালোচনা নওগাঁর পত্নী তলায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল সহ এজন পাকড়াও চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ ​নওগাঁ পৌরসভা নির্বাচন: ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান সাংবাদিক আলমগীর কবির সীতাকুন্ডে ​বারৈয়াঢালা ইউনিয়নে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম নওগাঁর ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১ নওগাঁ জেলায় আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর বিশ্ব প্রাণী দিবস: জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব

চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
  • 54 Time View

 মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভা ৭ নং ওয়ার্ড ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোজাহার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল ভূঁইয়া লল্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া, শ্রমিক দল নেতা দুলাল, হাজি মাসুদ, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, সৌরভ তফদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST