November 12, 2026, 12:11 am
Title :
নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ারের এজেন্ট শাখার শুভ উদ্বোধন নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫০ পরিবার ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার

নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫০ পরিবার

  • Update Time : Wednesday, November 11, 2026
  • 45 Time View

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ

নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া সুইচগেট এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ৫০টি পরিবারের সদস্যরা।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

আবেদনে উল্লেখ করা হয়, উকিলপাড়া সুইচগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মৃত বাদশা হোসেনের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে আসছিলেন।

তবে হঠাৎ করে গতকাল ওই চলাচলের পথে বাদশা হোসেনের ওয়ারিশরা পৌরসভার আইন অমান্য করে ইটের গাঁথুনি দিয়ে পুরো রাস্তাটি বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও তারা রাস্তা বন্ধের কাজ চালিয়ে যান।

ফলে দীর্ঘদিনের ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিদিন এই পথ দিয়ে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ থাকায় প্রায় ৫০টি পরিবারের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

তাই বিষয়টি সরেজমিনে তদন্ত করে পৌরসভার নিয়ম-নীতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অভিযোগের বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসক টিএম.এ মমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে অভিযোগ তদন্ত ও শুনানি অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST