November 12, 2026, 12:11 am
Title :
নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ারের এজেন্ট শাখার শুভ উদ্বোধন নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫০ পরিবার ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার

নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ারের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

  • Update Time : Wednesday, November 11, 2026
  • 8 Time View

রিজওয়ান, নওগাঁ

নওগাঁ সহ সমগ্র উত্তরবঙ্গে পার্সেল ও কুরিয়ার সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে নওগাঁ জেলার তিনটি গুরুত্বপূর্ণ উপজেলায় একযোগে এজেন্ট শাখার উদ্বোধন করেছে ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার লিমিটেড’।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় ‘মেসার্স মোবাশশিরা এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় প্রতিষ্ঠানটির নতুন এজেন্ট শাখাগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নতুন শাখাগুলোর ঠিকানা হলো- পত্নীতলা শাখা চকনিরখীন মোড়ের দারাজ মার্কেটের নিচতলায়, মহাদেবপুর শাখা বকের মোড়ে এবং ধামইরহাট শাখা টিএন্ডটি মোড়ের বিসমিল্লাহ মার্কেটে অবস্থিত।

প্রাতিষ্ঠানিক সূত্র মতে প্রকাশ, আরএসপি P) গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্লাই গো লজিস্টিক

পার্সেল ও কুরিয়ার লিমিটেড’। প্রতিষ্ঠানটির আরজেএসসি (RJSC) নিবন্ধন নম্বর ২৬৯৪। এর প্রতিষ্ঠাতা এস.এম. সোহেল খান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোসাঃ সালমা বেগম।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালে অবস্থিত। গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০টিরও বেশি শাখা সম্প্রসারণ করেছে বলে জানা গেছে।

নতুন এজেন্ট শাখাগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পার্সেল ও কুরিয়ার সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকেরা নিজ নিজ এলাকা থেকেই পার্সেল আদান-প্রদানের সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নতুন শাখাগুলোর সফলও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST