
রিজওয়ান, নওগাঁ।
নওগাঁর ধামইরহাটে অদ্যই ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
প্রকাশ থাকে যে, তিনি উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে।
ঘটনার বিবরনে প্রকাশ,অদ্যই বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরে জানা যায়, ইমন মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ ও মাতম বিরাজ করছে।
Leave a Reply