November 15, 2026, 10:12 pm
Title :
চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন সীতাকুণ্ডে মহাসড়কে মাসোহারার বিনিময়ে সিএনজি অটোরিক্সা দাপিয়ে বেড়াচ্ছে।।প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা নওগাঁয় বেপরোয়া মোটরসাইকেল চালক কে কারাগারে প্রেরন। সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি।।নিয়ে গেছে ১৯ টি ফ্যান ৩ কয়েল বৈদ্যুতিক তার নওগাঁর মান্দায় ১৪ বছরের ১০ম শ্রেনির আদিবাসী এক স্কুলছাত্রীকে ধ’র্ষণচেষ্টার অ’ভিযোগ,, দুজনকে আটক করেছে পুলিশ। জোরালো মানব বন্ধন অনুষ্ঠিত। নওগাঁর পত্নী তলায় বাংলাদেশ প্রেসক্লাব পত্নী তলা শাখার উদ্যোগে সম্প্রীতি ভোজের আয়োজন।

নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 15, 2026
  • 46 Time View
​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার আয়োজনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলার চারটি উপজেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ পরীক্ষা গ্রহণ করা হয়। জেলার নওগাঁ সদর, পোরশা, পত্নীতলা এবং মহাদেবপুর—এই চার উপজেলায় একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ​জেলা অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবছর জেলার মোট ৬০টি কিন্ডারগার্টেন স্কুলের ২ হাজার ১৪৯ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে শুধু নওগাঁ সদর উপজেলার ১৬টি স্কুলের ৭৬২ জন শিক্ষার্থী একমাত্র কেন্দ্র হিসেবে নওগাঁ জিলা স্কুলে পরীক্ষায় অংশ নেয়। এছাড়া মহাদেবপুর উপজেলায় ৪৯৫ জন, পত্নীতলা উপজেলায় ৩৯১ জন এবং পোরশা উপজেলায় ৫০১ জন শিক্ষার্থী স্ব স্ব উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশ নেয়। বেবি/নার্সারি থেকে শুরু করে কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
​পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. এম এম জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর কবির বাবু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম এবং প্রবাহ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। ​পরীক্ষার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর কবির বাবু বলেন, “সারাদেশের ৬৪টি জেলায় একযোগে আজ আমাদের ১ লক্ষ ২৩ হাজারেরও বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার ৪টি উপজেলায় একযোগে অত্যন্ত সফলভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি। পরিচালক, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় একটি চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী, সকলের আন্তরিক প্রচেষ্টায় নওগাঁ জেলা এবারও দেশজুড়ে সাংগঠনিক ও শিক্ষাগত মানে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।” ​তিনি আরও যোগ করেন, “কমিটির নিবিড় মনিটরিং ও পর্যালোচনায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অসঙ্গতির খবর পাওয়া যায়নি। সবার সম্মিলিত এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST