
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামে সুনিল টপ্পোর মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার উষ্টি (বাজার) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) এবং মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩০)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply