1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
October 14, 2026, 4:53 am
Title :
নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক নওগাঁর পত্নী তলায় চোরাই ছাগল উদ্ধার এবং তিন ছিঁচকে চোর আটক নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ​ সীতাকুণ্ড ৭টন ইলিশ জব্দ ও ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমান সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয় গভীর শোক প্রকাশ নওগাঁর পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • 31 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতু থেকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের পাশে এসব তালবীজ রোপণ করা হয়। নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন বৃক্ষপ্রেমীরা এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, পিভিএম।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানো এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা ২ হাজার ৫০০ তালবীজের নিয়মিত তদারকি ও পরিচর্যা আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিশ্চিত করা হবে।তিনি তালবীজ সংগ্রহে সহযোগিতার জন্য নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিশা ইউনিয়নে পরিবেশের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি আনসার-ভিডিপির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সড়কের পাশে তালবীজ রোপণের এ কার্যক্রম ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোপণ করা বীজগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন উপস্থিত ছিলেন। তিনি রোপণ করা বীজগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রোপণ করা তালবীজগুলো যথাযথভাবে পরিচর্যা করে বড় করা গেলে ভবিষ্যতে পরিবেশের উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST