1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
October 15, 2026, 5:01 am
Title :
নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার নওগাঁয় মা হয়ে গেলো শ্বাশুড়ি ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক নওগাঁর পত্নী তলায় চোরাই ছাগল উদ্ধার এবং তিন ছিঁচকে চোর আটক নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ​ সীতাকুণ্ড ৭টন ইলিশ জব্দ ও ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমান সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়

ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • 18 Time View

 মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫বছরে সারা দেশে ২৫কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে ইউএস চ্যারিটেবল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরান চৌধুরী উদ্যোগে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৬ ঐ ফলজ, বনজ,ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলায় কড়িহাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইমাম হোসেন, প্রধান শিক্ষক মনির হোসেন, অভিভাবক সদস্য সাইফুল আজম জগলু। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটখিল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আলা উদ্দিন কাজল, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের তাঁতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের নেতা জামাল উদ্দিন সুমন সহ স্কুলের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা । উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন ইউএস চ্যারিটেবল বাংলাদেশের মতো সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি বেসরকারি ভাবে মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST