1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি
October 17, 2026, 8:38 am
Title :
নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির: ব্যারিস্টার খোকন এমপি যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় ‘আবাইপুর দিবস’ পালিত এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার নওগাঁয় মা হয়ে গেলো শ্বাশুড়ি ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • 44 Time View

নওগাঁ সংবাদদাতা :

“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ),জেলা প্রশাসন, নওগাঁ ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নওগাঁর যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের অফিস চত্বর, নওগাঁ থেকে বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নওগাঁয় এক আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি শুধু একটি ছড়ি নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির আত্মবিশ্বাস, নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের প্রতীক। স্মার্ট সাদাছড়ি ব্যবহারের মাধ্যমে তারা বাধা শনাক্ত করে নিরাপদে চলাচল করতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST