
খলিলুর রহমান জুয়েল চৌগাছা থেকে/ যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গ্রামের বর্ণি-নগরবর্ণি চৌরাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই মো. মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে উজ্জল হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দখল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আটক উজ্জল হোসেন উপজেলার বর্ণি গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply