
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেছে সেবা আদর্শ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন এ কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেবা আদর্শ ফাউন্ডেশনের সভাপতি বাবর আলী বাবু, সাধারণ সম্পাদক শফিকুল্লাহ, কোষাধ্যক্ষ দারুস সালাম, সদস্য মোবারক হোসেন, ফারুক হোসেন, জাহাঙ্গীর কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply