
মোঃ সুজন আহমেদ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উল্লাপাড়া পুরাতন বাস স্ট্যান্ডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply