1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
অসুস্থ ক্রীড়া সম্পাদক হাবিব, সুস্থতায় দোয়া কামনা
September 13, 2026, 10:17 pm
Title :
ধামইরহাটে ৮০ পিস টেপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে সহকারী কমিশনারের (ভূমি) সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন

অসুস্থ ক্রীড়া সম্পাদক হাবিব, সুস্থতায় দোয়া কামনা

  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 287 Time View

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাব মহেশপুর-এর ক্রীড়া সম্পাদক হাবিব গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দিকে হাবিব হঠাৎ করে তীব্র দুর্বলতা অনুভব করেন। এ সময় তার রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায় এবং মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করেন।

পরে তাকে মহেশপুর উপজেলার নেপার মোড়ে অবস্থিত একতা ক্লিনিক-এ ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ক্লিনিকের পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং রক্তচাপ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাবিব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।

বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতায় তার সক্রিয় ভূমিকা মহেশপুরের সাংবাদিক মহলে প্রশংসিত। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রেসক্লাব মহেশপুর-এর নেতৃবৃন্দ ও সদস্যরা এক বিবৃতিতে হাবিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তারা জানান, হাবিব শুধু একজন সহকর্মী নন, তিনি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ও নিবেদিত সদস্য। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকেও দেশবাসী, সহকর্মী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এমন প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST