1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় মাইকিং করে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন
February 20, 2026, 5:05 am
Title :
উল্লাপাড়ায় মাইকিং করে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন চিরিরবন্দরে বাসচাঁপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনাইদ নিহত মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা

উল্লাপাড়ায় মাইকিং করে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • 4 Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করা, অনুমতি ছাড়াই বিভিন্ন ফি আদায়, অর্থ আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি, শিক্ষক গ্রুপিং ও চাঁদাবাজির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ের প্রায় ৮০ জন অভিভাবকের স্বাক্ষরিত অভিযোগপত্রটি এলাকাবাসীর পক্ষে রেশমা খাতুন নামের এক সচেতন নাগরিক সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর জমা দেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে অভিযোগপত্রটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন। অভিযোগে অর্থ উত্তোলন ও আত্মসাতের দাবি লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শিক্ষক আন্দোলনের সময় অনুমতি ছাড়াই বিদ্যালয়ে মাইকিং করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষক শাহ আলম। অভিভাবকদের অভিযোগ, তিনি ক্লাস পার্টির নামে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৮৮ হাজার ৭শত টাকা এবং ৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের নামে ৯০ হাজার টাকা আদায় করেন। এছাড়াও প্রতিটি শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে উত্তোলন করে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। আরও বলা হয়, শিক্ষক আন্দোলনের নাম করে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করলেও কোনো হিসাব প্রদান করেননি তিনি। অসদাচরণ ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই শিক্ষক শাহ আলম শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, সিনিয়র শিক্ষকদের অসম্মান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। বার্ষিক পরীক্ষা বন্ধের সময় প্রধান শিক্ষক বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের বক্তব্য অভিভাবক কেয়া, ছালমা ও সুরাইয়া পারভীন জানান, “মাইকিং করে বাচ্চাদের পরীক্ষা বন্ধ করেছিলেন শাহ আলম স্যার। এছাড়াও ক্লাস পার্টির নামে ১০০ টাকা ও বিদায় অনুষ্ঠানে ৩০০ টাকা করে চাঁদা নিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের দাবি অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক শাহ আলম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষক সমিতি ও শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া শাখার সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা বলেন, “শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, “প্রধান শিক্ষককে লাঞ্ছিত করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।” সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন বলেন, “জেলা প্রশাসকের কাছে করা অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST