1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপি
March 29, 2026, 5:37 pm
Title :
নওগাঁয় চলছে পেট্রোল ও অকটেনের হাহাকার। বাইক প্রেমীরা দিশেহারা মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক মাদ্রাসা ছাত্রের চোখে আঘাত, হারাতে বসেছে চোখ, থানায় অভিযোগ দায়ের শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত নওগাঁয় বিজিবির অভিযানে ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য বহু মূল্যবান কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার। জিন্টু চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ঘর প্রদান নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার নওগাঁয় আত্রাই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি নওগাঁর পত্নী তলায় শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জীবননগরে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগণের সেবায় এগিয়ে এলেন সোহেল রানা বিপ্লব, মেম্বার পদে প্রার্থী ঘোষণা

উল্লাপাড়ার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপি

  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 42 Time View

 মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। উল্লাপাড়ার সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত এ সভায় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বুধবার দুপুরে উল্লাপাড়া পৌর শহরের গ্রীন চিলি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উল্লাপাড়ার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, তার সংসদীয় আসনের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে সাংবাদিকদের সুপরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যান ভৌমিক, আতিকুর রহমান জাহাঙ্গীর, মোঃ নজরুল ইসলাম, আব্দুস সাত্তার, মোঃ রবিউল করিম, তুহিন আলম ও আব্দুল হাকিম মানিকসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST