1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক মাদ্রাসা ছাত্রের চোখে আঘাত, হারাতে বসেছে চোখ, থানায় অভিযোগ দায়ের
August 11, 2026, 6:32 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক মাদ্রাসা ছাত্রের চোখে আঘাত, হারাতে বসেছে চোখ, থানায় অভিযোগ দায়ের

  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬
  • 334 Time View

। শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়ুযা উপজেলার ফতেপুর ইউপির খাঁ পুরন্দরপুর গ্রামের রাব্বি খাঁন (১৫) নামের এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও বাম চোখে ঘুষি মেরে চরম আঘাত করেছে একই পাড়ার বসবাসকারী মোঃ রাহুল খাঁন (৩০) সোহরাব খাঁন (২৫) ও তারেক খাঁন (৩০) আঘাত প্রাপ্ত রাব্বি খাঁন খাঁ পুরন্দরপুর গ্রামের শাহিরুল ইসলামের বড় ছেলে। এঘটনায় গত ২১ মার্চ রাতে রাব্বি খাঁনের পিতা শাহিরুল ইসলাম বাদী হয়ে উক্ত ৩ ব্যক্তির নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনাটি বেশ কিছু দিন গত হয়ে গেলেও পুলিশের ভূমিকা রহস্যজনক হওয়ায় ভুক্তভোগী পরিবারটি দিশেহারা হয়ে হতাশায় মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। অভিযোগ লিপিতে জানা যায় গত ২১ মার্চ ঈদের দিন বিকালে নিজ গ্রাম খাঁ পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা সাথীদের সাথে ফুটবল খেলা করা কালিন জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে আসামীরা সঙ্গবদ্ধ ভাবে এসে পিছন দিক থেকে রাব্বি খাঁনকে মেরে ফেলার উদ্দ্যেশে একের পর এক আঘাত করে তাহারা স্থান ত্যাগ করে বীর দর্পে চলে যায়। এসময় মাঠে থাকা লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এবিষয়ে রাব্বির পিতা শাহিরুল ইসলাম জানান তার ছেলের বাম চোখে ঘুষির আঘাতে চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে, বর্তমানে রাব্বিকে যশোর চক্ষু ডাক্তার দ্বারা চিকিৎসা নেওয়া হচ্ছে। এব্যাপারে ইউপির ৬নং ওয়ার্ড সদস্য পুরন্দরপুর গ্রামের মোঃ আরুক খাঁন, ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ- মঈন খান জানান ঘটনাটি অতি দুঃখজনক, যাহারা একটি মাছুম বাচ্চাকে পরিকল্পিত ভাবে পিটিয়েছে আমরা তাহাদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এব্যাপারে আঘাতকারী রাহুল খাঁনের পিতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোন কিছুই বলেননি। বর্তমানে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে চরম উক্তেজনা বিরাজ করছে। দ্রত সমাধান না হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ীর সম্ভাবনা আসংখ্যা করা যাচ্ছে। এবিষয়ে গ্রামবাসি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আশু হস্তক্ষেপ কামনা করছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST