1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ, তিনি ধর্ষক এখন কারাগারে
March 21, 2026, 3:46 pm
Title :
জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা নওগাঁয় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় মামলা ও সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারীকে হুমকি, এলাকায় গিয়ে মিথ্যাচারের অভিযোগ সংরক্ষিত নারী আসনে রুমাকে চান পাবনাবাসী

কোটচাঁদপুরে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ, তিনি ধর্ষক এখন কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩
  • 336 Time View

কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন রিকশা চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পরদিন কোটচাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী মামলা করেন। যার মামলা নম্বর (১১) পরে ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলো–রেলস্টেশন পাড়া মৃতঃ রমজান আলীর ছেল ইসমাইল (৪০) বনবিভাগ পাড়ার মৃতঃ ইব্রাহিম মন্ডলের ছেলে ইসরাইল (৫৫) বনবিভাগ পাড়ার সানাউল্লাহ মিস্ত্রির ছেলে আব্দুল খালেক (৪৫) তারা সবাই পেশায় রিকশাচালক।

জানা গেছে, ওই নারীর বাড়ি কোটচাঁদপুরে। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাস যোগে ঢাকা থেকে কোটচাঁদপুর শহরে আসেন।এরপর বাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান। সেখানে খাবার খাওয়ার পর ঘরের বারান্দায় শুয়ে ছিলেন তিনি। পরে তার আত্মীয় বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। সেই সুযোগে ওই চা দোকানির স্বামী ইসরাইল ঘরের তালা খুলে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর ইসমাইল ও আব্দুল খালেক ও তাকে ধর্ষণ করে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি। বুধবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে ওই নারীর ঝিনাইদহ সদর হাসপাতালে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST