
২৯ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা ঐতিহাসিক ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলনে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে ভয়াবহ হামলার শিকার হন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সিমকী ইমাম খান।
সেদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি হামলার মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলেও অন্যায়ের কাছে মাথা নত করেননি।
দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এই সাহসী নারী নেত্রী। স্থানীয় নেতাকর্মীদের মতে, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো একজন আপসহীন সংগ্রামী হিসেবে তিনি উল্লাপাড়ার মানুষের আস্থার প্রতীক।
সংরক্ষিত নারী আসনে এমপি করার জোর দাবি
উল্লাপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়েছেন, অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হোক।
তাদের বক্তব্য, একজন সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা নেত্রী হিসেবে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার পূর্ণ যোগ্য। তাকে সংসদে সুযোগ দেওয়া হলে উল্লাপাড়ার উন্নয়ন ও জনগণের দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে উপস্থাপিত হবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন,
“যারা দুঃসময়ে জনগণের পক্ষে দাঁড়ায়, তাদের কণ্ঠ জাতীয় সংসদেও শোনা উচিত।
সংগ্রাম চলমান
গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লাপাড়াবাসীর প্রত্যাশা—অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় আপামর জনসাধারণ।
Leave a Reply