
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পার নওগাঁ মোটেল চিশতী সেন্টারে পার-নওগাঁ মের্সাস নরুন গ্রেইন ইন্ড্রাস্টির স্বত্ত্বাধিকারী এম এ এম মাহবুবুর রহমান পিন্টু’র আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৌফিকুল আসলাম বাবু, নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, সহ নওগাঁ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply