1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ
February 19, 2026, 5:26 am
Title :
মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী।

নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
  • 8 Time View

 । রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষককে প্রকাশ্যে মারধর ও রক্তাক্ত করার ন্যাক্কারজনক লজ্জাস্কর ঘটনা ঘটেছে। আজ (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বুধবার সকাল আনুমানিক ১০টায় বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক জোবায়ের আহমেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​ ​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষকের বর্ণনা অনুযায়ী অবগত হওয়া যায় যে, বুধবার সকালে শিক্ষক জোবায়ের আহমেদ বিদ্যালয়ে পৌঁছে অফিস কক্ষে হাজিরা খাতায় সই করতে যান। এসময় প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান (মনির) ও সুলতান মাহমুদ হাজিরা খাতা নিয়ে সেখানে উপস্থিত হন। হাজিরা খাতায় সই করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষকের উপস্থিতিতেই মনিরুজ্জামান ও সুলতান মাহমুদ ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায়। ​আহত শিক্ষক জোবায়ের আহমেদ জানান, ​”আমি সই করতে চাইলে তারা বাধা দেন এবং হাজিরা খাতা অন্য ঘরে নিয়ে যেতে চান। এক পর্যায়ে মনির ও সুলতান মিলে আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। তাদের আঘাতে আমার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে এবং আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। পরে সহকর্মীরা মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরালে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।” ​তিনি আরও অভিযোগ করেন, এই হামলার পেছনে প্রধান শিক্ষক রেজাউল করিম ও শিক্ষক আবু তাহেরের প্রত্যক্ষ উসকানি রয়েছে। ​​এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকরা এই ঘটনায় স্তম্ভিত। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে এর আগেও একাধিকবার এমন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতা আজ এই চরম বিশৃঙ্খলার সুযোগ করে দিয়েছে। ​​বিবৃতিতে সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকবৃন্দ বলেন, “যে হাত শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে দেবে, সেই হাত যখন সহকর্মীর রক্ত ঝরায়, তখন জাতি হিসেবে আমাদের লজ্জার শেষ থাকে না। বিদ্যালয়ের মতো পবিত্র স্থানে এমন ‘পেশিশক্তির মহড়া’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ​​অনতিবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ। ​সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের চিহ্নিত করা। ​বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ। ​”শিক্ষক যখন পথ হারান, জাতি তখন দিক হারায়”—এই স্লোগানকে সামনে রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় অভিভাবকরা। এলাকাবাসী এহেন ন্যাক্কারজনক ঘটনায় হতবিহ্বল হয়ে প্রশ্ন করছেন , শিক্ষার আদর্শ কোথায়–?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST