
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলা থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ আনুমানিক দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে, থানাধীন চকনিরখিল গ্রামের KHB নামক একটি ইটভাটায় এক চোর প্রবেশ করেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি ডিউটি অফিসার এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন মোঃ আজিজুল হক (৩২), পিতা-মোঃ আয়নুল ইসলাম, সাং- তালবোনা সেলিমপুর, থানা- ধামইরহাট থানা-কে হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা মোটরসাইকেলটি বাবার বলে দাবি করলেও মালিকানা নিয়ে সন্দেহ হলে নম্বরপ্লেটে উল্লেখিত নজিপুর বাজারের শোরুম প্রতিনিধিকে ডেকে এনে যাচাই করা হয়। পরবর্তীতে প্রকৃত মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায়, মোটরসাইকেলটি গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধামইরহাট থানা এলাকায় অবস্থিত তার ইটভাটা থেকে চুরি হয়েছিল। এ ঘটনায় মোঃ আজিজুল হককে মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অবহিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply