1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের ১০১টি হারানো মোবাইল উদ্ধার
July 2, 2026, 1:01 am
Title :
পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের ১০১টি হারানো মোবাইল উদ্ধার শৈলকুপায় সংর্ঘষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিপক্ষের দাবী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ঝিনাইদহে কৃষকদের মাঝে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ নওগাঁর পত্নীতলায় এসএমসি- এর উদ্যোগে পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযান: নয়টি হোটেলে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫ জন গ্রেফতার ফুলবাড়ীতে জাতীয় এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁ ​রাণীনগরে ওসির নির্দেশ অমান্য করে সালিশ থেকে পালালেন ভাই, রক্তের বন্যার হুমকি: এসপির হস্তক্ষেপ কামনা শৈলকূপায় মামলা তুলাকে কেন্দ্র করে হামলা নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের ১০১টি হারানো মোবাইল উদ্ধার

  • Update Time : বুধবার, জুলাই ১, ২০২৬
  • 35 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন ২০২৬ মাসজুড়ে নওগাঁ জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ১০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। মঙ্গলবার (১ জুলাই ২০২৬) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থী ও বয়স্কসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এই জনবান্ধব উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় পুলিশ সুপার বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। মানুষের প্রয়োজনীয় তথ্য, যোগাযোগ ও নানা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে মোবাইল ওতপ্রোতভাবে জড়িত। হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারায় নওগাঁ জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST