1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম
March 25, 2026, 4:44 pm
Title :
অ্যাটর্নি জেনারেল হলেন মহেশপুরের সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফুলবাড়ীতে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা নওগাঁয় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

  • Update Time : রবিবার, মার্চ ২২, ২০২৬
  • 166 Time View

মাহবুব সরকার লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম):

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশে ছুটি ঘোষণা করা হলেও পরিবার পরিকল্পনা বিভাগ ঈদের মতো দীর্ঘ ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত রেখেছেন।

ছুটি চলমান থাকলেও গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে যাচ্ছেন। তারা উপজেলার সদর ক্লিনিক নাওডাঙ্গা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্রে ছুটির দিনেও ডেলিভারী সেবা অব‍্যাহত রয়েছে। এছাড়াও কেন্দ্রে আগত গর্ভবতীদের প্রসব পূর্ববর্তী সেবা (এএনসি), প্রসব পরবর্তী সেবা (পিএনসি), পরিবার পরিকল্পনার ১০ বছর মেয়াদী আইইউডি, তিন মাস মেয়াদী ইনজেক্টটেবল পদ্ধতির সেবাসহ পরিবার পরিকল্পনার স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসী খাতুন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ছুটি চলাকালীন রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে। ছুটি কালীন সময়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৩টি প্রসব সেবা দেয়া হয়েছে। এ উদ্যোগের ফলে দীর্ঘ ছুটিতেও মা ও শিশুরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে না এবং পরিবারের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাচ্ছে। এছাড়া ফুলবাড়ী উপজেলার ৫ টি ইউনিয়নে যেমন – ভাঙ্গামোড়, কাশিপুর,বড়ভিটা, শিমুলবাড়ী, ফুলবাড়ী সদর এই সেবা মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত রয়েছে।

সেবা গ্রহণকারী স্থানীয় একজন নারী বলেন, সমাজের কল্যাণে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে অনড় এসব সেবাকর্মীরা সত্যিই প্রশংসার দাবিদার। সেই সাথে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে আমরা ভীষণ খুশি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST