1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে জামায়াতে ইসলামী নারী সমাবেশ অনুষ্ঠিত
February 6, 2026, 8:26 pm
Title :
মহেশপুরে জামায়াতে ইসলামী নারী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় ড্রাম্পায়ার্ড ট্রাকে কেড়ে নিলো পাঁচজনের প্রাণ মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ও কমিটি নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু। সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে র‍্যাবের অভিযান।সন্ত্রাসীদের হাতে এক র‍্যাব কর্মকর্তা নিহত উল্লাপাড়ায় পিঠার ঘ্রাণে মুখরিত কলেজ প্রাঙ্গণ নওগাঁয় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ওয়াজে আমির হামজা মরহুম কোকোর নাম নিয়ে বিকৃত করায় কোটচাঁদপুরে নিন্দার ঝড় ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

মহেশপুরে জামায়াতে ইসলামী নারী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • 3 Time View

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর:

ঝিনাইদহের মহেশপুরে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে,বাংলাদেশ জামাত ইসলামের ঝিনাইদহ -৩ (মহেশপুর কোটচাঁদপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মতিয়ার রহমান বলেন, দেশে দুর্নীতি চাঁদাবাজি ও অবিচার আজ মহামারিতে পরিণত হয়েছে।

এসব থেকে মুক্তি পেতে হলে কোরআন সুন্নাহভিক্তিক ইনসাফপুর্ণ রাষ্ট্র গঠনের বিকল্প নেই। জামাতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন,নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো:আব্দুল আলিম, জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, জেলা সহকারি সেক্রেটারি আব্দুল হাই এবং উপজেলার আমির ফারুক আহমেদ।

তারা জামায়াতে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন।

নারী নেতৃত্বদের মধ্যে বক্তব্যে রাখেন, মাসুমা খাতুন পরিচালক, ফিরোজা ইয়াসমিন বিউটি সহকারি পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল, আয়েশা সিদ্দিকা মেঘলা ( এলজিএস,জাকসু) ইয়াসমিন আরা সম্পাদক মহিলা বিভাগ ঝিনাইদা জেলা) এবং রেহেনা খাতুন সম্পাদক মহেশপুর উপজেলা মহিলা বিভাগ।

বক্তারা বলেন, নারীরা আর পিছিয়ে থাকবে না। শিক্ষা, রাজনীতি ও সংগঠনের নারীর অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামেী সুসংগঠিতভাবে কাজ করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা থানা আমির মো: ফারুক আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। উপজেলার বারটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত বিপুল সংখ্যক নারী কর্মীরা অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের দাবি, প্রায় অর্ধলক্ষদিক নারী কর্মীর উপস্থিতিতে এটি মহেশপুরের ইতিহাসে একটি নজির বিহীন নারী সমাবেশ পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Design & Developed By BD IT HOST